টানা তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের ভেরিফাইড পেজে প্রয়াত আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ শোক প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে পোস্ট করা এক শোকবার্তায় বাংলাদেশের পতাকা হাতে আলীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “Rest in peace Muhammad Ali, the greatest of all time. (1942-2016)” সর্বকালের সেরা মোহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করছি।








