চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ-তাসকিনরা ঘুরে দাঁড়াবে, বিশ্বাস রুশোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ সতীর্থ। তারকা দুই পেসারকে ঘিরে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স দেখছিল আশা। কিন্তু তাদের নিষ্প্রভ বোলিং হতাশ করছে সবাইকে। দলও ভাঙতে পারছে না হারের বৃত্ত।

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের টি-টুয়েন্টি, টেস্ট সিরিজ হওয়ার কথা। এমন সময়ে মোস্তাফিজ-তাসকিনদের ফর্মহীনতা ছড়াচ্ছে দুশ্চিন্তা। টাইগার বোলারদের দুঃসময়ে অবশ্য আশা দিলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো। বললেন, খারাপ সময় পেছনে ফেলবেন তারা।

জাতীয় দলের আরেকজন, বাঁহাতি স্পিনার আরাফাত সানিও খেলছেন রংপুরে। দলকে জেতানোর মতো বোলিং করতে পারছেন না কেউই। শুক্রবার খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রুশো এই তিন বোলারকে মোকাবেলা করেন সাবলীলতায়। ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে এ বাঁহাতি দলকে জেতান ৮ উইকেটে। রংপুরের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে ১২.৩ ওভারে পৌঁছে যায় খুলনা।

৯ চার ২ ছক্কায় সাজানো অসাধারণ ইনিংস খেলা রুশো আসেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। রংপুরের হয়ে খেলা বাংলাদেশ বোলারদের নিয়ে বলেন, ‘টি-টুয়েন্টি সংস্করণে মোমেন্টাম হারিয়ে গেলে সব কঠিন হয়ে যায়। তারা একের পর এক ম্যাচ হারছে। আজকে নিয়ে টানা চারটা হল। ছন্দ হারিয়ে ফেললে গতি ধরে রেখে ভালো বোলিং করা কঠিন। মোস্তাফিজ আজ জোরেই বল করেছে।’

‘কাউকে তো মাঠে দলকে জেতানোর মতো ভূমিকা রাখতে হবে, মোমেন্টাম পরিবর্তন করতে হবে। যাদের ফর্মহীনতার কথা বললেন তারা সবাই অভিজ্ঞ, আমি নিশ্চিত তারা ঘুরে দাঁড়াবে। তারা পেশাদার ক্রিকেটার। আমার মনে হয় আজ তাদের দিন ছিল না, কিন্তু আমি নিশ্চিত তারা ফিরে আসবে।’

বিপিএলে ৪ ম্যাচে মোস্তাফিজ পেয়েছেন ৪ উইকেট। ১৩.২ ওভার বোলিং করে দিয়েছেন ১১১ রান। ওভারপ্রতি খরচ করেছেন ৮.৩২ হারে। তাসকিনের অবস্থা ভয়াবহ। দুই ম্যাচ খেলে বল পেয়েছেন ৪ ওভার। দিয়েছেন ৫৩ রান। পাননি কোনো উইকেট।

Reneta

প্রথম ম্যাচে এক ওভারে দেন ১৪ রান। শুক্রবার খুলনা বিপক্ষে দেন ৩ ওভারে ৩৯। আরাফাত সানি দিয়েছেন ২.৩ ওভারে ২৮ রান। মিরপুরে প্রথম ম্যাচে দিয়েছিলেন ৩ ওভারে ২৪। নামের পাশে ছিল না কোনো উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিন আহমেদবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মোস্তাফিজুর রহমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT