চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করা যাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দশম জাতীয় আয়কর মেলা। করদাতারা যেন সহজে দ্রুত আয়কর পরিশোধ করতে পারেন, এজন্য এবারের মেলায় নগদ ও বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবা রাখা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কানন কুমার রায় বলেন: করদাতারা যেন সহজে কর পরিশোধ করতে পারেন সেজন্য কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। মেলা উপলক্ষে এই সেবা চালু করা হলেও মেলার পরেও সেটি অব্যাহত থাকবে।

তিনি জানান: মোবাইল অ্যাপের মাধ্যমে কর পরিশোধ করার পর বারকোডসহ চালান আসবে, এই চালান ই-মেইলে নিয়ে প্রিন্ট করা যাবে। পরে করদাতারা আয়কর বিবরণী দাখিলের সময় চালানের কপি সংযুক্ত করবেন।

কানন কুমার মনে করেন: কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু হলে কর আহরণ বেড়ে যাবে। কেবল নগদ বা বিকাশ নয়, রকেট-শিওরক্যাশসহ সব ধরনের মোবাইল ওয়ালেট থেকে কর পরিশোধের সুবিধা পাবেন করদাতারা।

বরাবরের মতো এবারও মেলায় থাকছে ওয়ান স্টপ সার্ভিস। তবে করদাতারা যেন ঘরে বসে আয়কর বিবরণী পূরণ করতে পারেন, এজন্য সব ধরনের নির্দেশনা উল্লেখ করে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর। এই ওয়েবসাইটে গিয়ে আয়কর বিবরণী পূরণ করা যাবে।

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রাজধানীর মেলা হবে মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। এছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৫টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৫৭টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

Reneta

মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নাম্বার (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনঃনিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এ ছাড়া মেলায় ই-পেমেন্টের জন্য বুথ থাকবে। মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে আলাদা বুথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করআয়কর মেলাএনবিআরমোবাইল ব্যাংকিংরাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT