মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

A motorcycle lies on the road with a bloodstain nearby, indicating a recent accident. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় আজ বুধবার ভোর ৬টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) এবং একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার(১৮)।
হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম বলেছেন, তারা ঢাকা থেকে মোরসাইকেলে করে মোরেলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তারা নিহত হয়।
নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।






