বিনোদন

মেয়ের কথা রাখলেন কাজল

মেয়ের কথা রাখলেন কাজল

মেয়ে নিয়াসার কথা রেখে অবশেষে বলিউড নায়িকা কাজল ইনস্টাগ্রামের  অ্যাকাউন্ট খুলেছেন। মেয়ে নিজ থেকেই ইনস্টাগ্রাম অ্যাকাইন্ড খুলে দিয়েছেন মাকে।

সম্প্রতি এক সাক্ষাতকারে জানালেন, আমি এবং নিয়াসা  দু’জন খুব ভালো বন্ধু। আমরা দু’জনেই আমাদের মেকআপ বক্স থেকে শুরু করে জামাকাপড়ও শেয়ার করি।

মেয়ের ১৩ বছর আর মায়ের  ৪২ বছর হলে কি হবে নিয়াসাই মাকে বিভিন্ন কাজে উৎসাহ করে। কাজল বলেন,  সোশ্যাল মিডিয়ায় আমাকে নাকি থাকতেই হবে। মিডিয়ায় থাকাটা খুবই জরুরি। তাই অামাকে ইনস্টাগ্রাম খুলে দিয়েছে।

‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ভালো বন্ধু হলেও নিয়াসা আর আমি বেস্ট ফ্রেন্ড নই  কিন্তু আমার বিশ্বাস, আমি এখন ওর সঙ্গে এমন সব বিষয়ে আলোচনা করতে পারি যা আগে পারতাম না, আর নিয়াসার ক্ষেত্রেও এটি সমান। ওর বেস্ট ফ্রেন্ড রয়েছে। তবে আমি ওর মা আর ও আমায় যথেষ্ট ভালবাসে।

বলি টাউনে ছেলে আরিয়ানের সঙ্গে শাহরুখের সম্পর্কের গল্প বেশ ভালো। আরিয়ানও তারা বাবাকে  ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছিলো।

বিষয়:অভিনেত্রী কাজল বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…