চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-দেস্তদের এমন ‘জন্মদিনের উপহারে’ মুগ্ধ কোম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

রোনাল্ড কোম্যান আশা করছেন লা লিগা শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে চলতি মৌসুমে বেশ তাড়া করবে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের জালে কাতালানরা আধাডজন গোল জড়ানোর পর আরও আশাবাদী হয়ে উঠেছেন বার্সা কোচ।

সোসিয়েদাদের মাঠ থেকে রোববার রাতে লিগে ৬-১ গোলে জিতে এসেছে বার্সা। মেসি দুটি ছাড়াও জোড়া গোল করেছেন সার্জিও দেস্ত। একটি করে গোল এসেছে অ্যান্টনে গ্রিজম্যান ও উসমানে ডেম্বেলের থেকে।

উড়ন্ত জয়ে ২৮ ম্যাচে ৬২ পয়েন্টে স্প্যানিশ টেবিলের দুইয়ে আছে বার্সা। সমান ম্যাচে ৬৬ পয়েন্টে শীর্ষে অ্যাটলেটিকো ও ৬০ পয়েন্টে তিনে রিয়াল। লিগে এখনও ১০ রাউন্ড করে বাকি। খেলা জমবে বলেই মনে হচ্ছে কোম্যানের।

Banglabid

‘প্রত্যেক ম্যাচই কঠিন। আমাদের জন্য, অ্যাটলেটিকোর জন্য, রিয়ালের জন্যও। মৌসুমের শেষ পর্যন্ত উত্তেজনা ও রোমাঞ্চ জমা থাকবে বলেই মনে হচ্ছে।’

বার্সার বড় জয়ের দিনে ৫৮’তে পা দিয়েছেন কোম্যান। জন্মদিন ছিল জর্ডি আলবা ও অ্যান্টনে গ্রিজম্যানেরও। বিশেষ দিনটা বেশ উপভোগই করেছেন কাতালান কোচ।

‘তারা আমাকে অসাধারণ এক জন্মদিনের উপহার দিয়েছে। এটা জর্ডি আলবা ও অ্যান্টনে গ্রিজম্যানের জন্যও অসাধারণ একটি জন্মদিন ছিল।’

Reneta

লিগে টানা পাঁচ ম্যাচে জয় তোলার পরও কোম্যান সতর্কই থাকছেন। সাফল্যে গা ভাসাচ্ছেন না। এই মুহূর্তে লিগে বার্সাই সেরা দল কিনা এমন প্রশ্নে বলেছেন, ‘আমি ঠিক জানি না!’

‘আমরা অনেকগুলো ম্যাচে হারিনি। কিন্তু আমরা এখনও অ্যাটলেটিকোর পেছনে, যারাও উন্নতি করে চলেছে। আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। প্রত্যেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।’

মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকো বাকি, অ্যাটলেটিকোর সাথেও ফিরতি লেগ বাকি বার্সার। এই দুটি ম্যাচে হার এড়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি কোম্যান শিরোপা উঁচিয়ে ধরতে চান। কোচ তাই সতর্ক থাকছেন।

‘আমি নিশ্চিত নই আমরা হার এড়াতে পারব কিনা। সামনে অনেককিছু অপেক্ষা করছে। আমাদের বরং জয়ের ধারায় থাকতে চেষ্টা করে যেতে হবে, এবং যেভাবে খেলছি সেদিকে মনোযোগ ধরে রাখতে হবে।’

‘যদি আমরা কিছু জিততে চাই, তাহলে প্রত্যেকটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানবার্সামেসিলা লিগালিড স্পোর্টসসোসিয়েদাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় এবারও বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

পরবর্তী

মতিঝিলে আদমজী কোর্টের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

মতিঝিলে আদমজী কোর্টের আগুন নিয়ন্ত্রণে

সাত জানুয়ারির পর সবোর্চ্চ মৃত্যু ৩০

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT