চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফেভারিট ব্রাজিলই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী। অথচ সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি হাঁটছেন উল্টো পথে। নিজের দেশ নয়, ‘বন্ধু’ নেইমারের ব্রাজিলকেই ফেভারিট মানছেন এলএমটেন।

আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে বিশাল এক সাক্ষাতকার দিয়েছেন মেসি। সেখানে নেইমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়েও। কোনো রকম ভণিতা না করে বলেছেন, কাপ জিততে পারে নেইমার-পেলের দেশও।

মেসি বলেন, ‘আমি জানি ব্রাজিল এবার দারুণ ফর্মে আছে। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেই বিশ্বকাপে এসেছে। তবে তাদের কিছুটা দুর্ভাগ্য এই সময়ে চোট পেয়েছেন নেই (ব্রাজিল তারকাকে এই নামেই ডাকেন মেসি) ।’

Banglabid

তবে পরক্ষণেই বার্সেলোনা সুপারস্টারের সংযোজন, ‘নেইমারের চোটের কথা মাথায় রেখেও বলছি তারা কাপ জিততেই পারে। আর চোট থাকলেও আমার ধারণা নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠবে। রাশিয়াতে তাকে সেরা ফর্মেই দেখব বলে আমার বিশ্বাস।’

এখানেই থামেননি মেসি। সঙ্গে যোগ করেছেন, ‘দল হিসেবেও ব্রাজিল খুবই ভালো। সেই সঙ্গে অসাধারণ কিছু ফুটবলারকে পাচ্ছে তারা। পাল্টা আক্রমণে উঠে তাদের যে কেউ যেকোনো দলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। নেইমার, কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, পাউলিনহোসহ অনেকেই বেশ ভালো। তাছাড়া সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। পুরো দলটাই একই সুরে বাঁধা। তাই আবার বলছি ব্রাজিলেরও রাশিয়া থেকে কাপ নিয়ে যাওয়ার ক্ষমতা আছে।’

বিশ্বকাপ জেতার বাকি তিন দেশ নিয়ে অনেক কথা বলেছেন মেসি। এই তিন দেশ জার্মানি, স্পেন ও ফ্রান্স। মেসির কথায়, ‘স্পেনের খেলা অনেক সময় ব্রাজিলের চেয়ে অনেক বেশি সুন্দর ও দর্শনীয়। জার্মানি তো আমার কাছে আদর্শ। তাদের ফাইনালে ওঠা রেকর্ডও ঈর্ষণীয়। আর ফ্রান্স দলে প্রচুর ভালো ফুটবলার রয়েছে। বিশেষ করে তাদের তরুণ ব্রিগেডকে সামলানো সত্যিই কঠিন।’

Reneta

সাক্ষাতকারে মেসি কথা বলেছেন নেইমারের রিয়াল সংযোগ, জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণা এবং বার্সেলোনায় তার ভবিষ্যত নিয়েও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

‘কালাসোনা’ পেঁয়াজে লাভবান কৃষক

পরবর্তী

‘চলচ্চিত্র না বাঁচলে ময়দানও থাকবে না, খেলাও হবে না’

পরবর্তী

'চলচ্চিত্র না বাঁচলে ময়দানও থাকবে না, খেলাও হবে না'

নির্বাচন বছরের অর্থনীতি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT