চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির প্রিয় কোচের তালিকায় গার্দিওলা-এনরিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা আর আর্জেন্টিনা মিলিয়ে অনেক কোচের সান্নিধ্য পেয়েছেন লিওনেল মেসি। যাদের মধ্যে কে সবচেয়ে প্রিয়? কাতালানদের অধিনায়ক দুজনকে রেখেছেন তালিকায়। বলেছেন বার্সারই সাবেক দুই কোচ পেপ গার্দিওলা ও লুইস এনরিকের নাম।

লা স্যাক্সতার সাংবাদিক জর্ডি ইবোলের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক দুই কোচকে প্রশংসায় ভাসিয়েছেন মেসি। জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে তার সবচেয়ে বেশি বিকশিত হওয়া এ দুকোচের হাত ধরেই।

‘পেপ খুবই বিশেষ একজন। সে আপনাকে যেকোনো জিনিস একভাবেই বোঝাবে- সে কীভাবে ম্যাচের প্রস্তুতি নেয়, রক্ষণ কীভাবে হবে, কীভাবে আক্রমণ করতে হবে। সে আপনাকে বলে দেবে যে ম্যাচটা কীভাবে হবে, কীভাবে আক্রমণ করতে হবে আর ম্যাচ জিততে হবে।’

‘পেপ গার্দিওলা আর লুইস এনরিকের অধীনে অনুশীলন করতে পেরে আমি বিশেষ ভাগ্যবান, তারা সেরা দুই কোচ। তারা আমাকে মানসিক ও শারীরিকভাবে গড়ে উঠতে সাহায্য করেছেন, কৌশলগতভাবে আমাকে জ্ঞানী হতে সাহায্য করেছেন।’

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা, সেসময় বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জন করে কাতালান ক্লাবটি। গার্দিওলার হাত ধরে দুই চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি শিরোপা জিতে নেন মেসি-ইনিয়েস্তারা।

গার্দিওলার সময়ে ব্যক্তিগতভাবে সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন মেসি। তিন ব্যালন ডি’অর, দুটি ইউরোপিয়ান গোল্ডেন বুট ও দুটি পিচিচি ট্রফি জিতেছেন সময়টাতে।

Reneta

লুইস এনরিকে বার্সাতে ছিলেন তিন মৌসুম, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। তার প্রথম মৌসুমে নিজেদের দ্বিতীয় ট্রেবলসহ পাঁচ শিরোপা জিতেছে ক্লাবটি। তিন মৌসুমে এনরিকে বার্সাকে জিতিয়েছেন ৯ শিরোপা। সময়টাতে মেসি নিজে জিতে নেন একটি করে ব্যালন ডি’অর, গোল্ডেন বুট ও পিচিচি ট্রফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলালিওনেল মেসিলিড স্পোর্টসলুইস এনরিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT