চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃণালকে নিয়ে অঞ্জন-কৌশিক-সৃজিতদের তিন ছবির ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৪, মে ২০২২
বিনোদন
A A

কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিন (শনিবার)। বেঁচে থাকলে আজ তার বয়স হত ৯৯ বছর। কিন্তু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। পরিচালক মৃণাল সেনের পরের বছর জন্ম শতবার্ষিকী পালিত হবে। সে উপলক্ষ্যে কলকাতার তিন তারকা নির্মাতা বানাচ্ছেন তিনটি ভিন্ন সিনেমা।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিন। সেক্ষেত্রে একটি নয়, বাংলার তিনজন জনপ্রিয় পরিচালক তিনটি ছবি তৈরি করছেন তার শতবার্ষিকী উদযাপন করতে। কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতন প্রথম সারির পরিচালকরা কাজ করছেন তাকে নিয়ে। এই খবরটি শনিবার সকালে শেয়ার করেছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন।

এদিন পরিচালক পুত্র বলেন, “আজ আমার বাবার ৯৯ বছর বয়স হত। একজন স্বতন্ত্র মানুষ হিসেবে ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তার জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। অনেক বাহবা পেয়েছেন। এই মুহূর্তে তিনটি ছবি তৈরি হচ্ছে বাবার জীবন এবং কাজ নিয়ে।”

এর পাশাপাশি এদিন তিনি লেখেন যে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করছেন ‘পালান’ নামের একটি ছবি। সেই ছবিতে বাবার ‘খারিজ’ ছবির চরিত্রদের তিনি ৪০ বছর এগিয়ে দিয়েছেন।

‘খারিজ’-এ যারা অভিনয় করেছিলেন, তারা অনেকেই একই চরিত্রে কৌশিকের ছবিতেও অভিনয় করছেন।

এমনকি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি কাল্পনিক বায়োগ্রাফি। সেটির নাম তিনি দিয়েছেন ‘পদাতিক’। এটি সিরিজ।

Reneta

কুনাল সেন বলেন, অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ছবি। বাবা ও অঞ্জনের কথপোকথনের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে সেই ছবি। ‘চালচিত্র’ ছবিটা তৈরির সময় বাবার সঙ্গে কাজ করতে শুরু করেছিলেন অঞ্জন। আমরা এই তিনটি ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনকলকাতাকৌশিকপদাতিকমৃণালমৃণাল সেনলিড বিনোদনশতবর্ষসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT