চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূলধন সংগ্রহে ৭ শ’ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A

মূলধন সংগ্রহ করতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৭ শ’ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হওয়ার পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

প্রস্তাবিত বন্ডটির নাম হবে দ্বিতীয় মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ড। যার মেয়াদ হবে ৭ বছর। মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করছে এই ব্যাংক। তবে মুদারাবা বা লভ্যাংশভিত্তিক এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে না।

সাবঅর্ডিনেটেড (ঝুঁকিপূর্ণ) বন্ড হচ্ছে এমন ধরণের বিনিয়োগ যেখানে কোম্পানির দেনা পরিশোধে ঋণদাতাদের মধ্যে সবার নিচে বন্ডধারীদের অবস্থান ধরা হয়। অর্থাৎ সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যাংক বন্ধ হয়ে গেলে বা দেওলিয়া ঘোষণা করা হলে সেক্ষেত্রে পাওনাদারদের মধ্যে সবার পরে বন্ডধারীদের পাওনা পরিশোধ করা হয়ে থাকে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পরেই এই বন্ড ইস্যু করতে পারবে ইসলামী ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ব্যাংকপুঁজিবাজারবন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT