ভারতের কর্ণাটক রাজ্যের একজন সুপরিচিত যুক্তিবাদী চিন্তাবিদ এবং কানাডা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মাল্লেশাপ্পা কালবুর্গি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। সম্প্রতি মূর্তিপূজার বিরুদ্ধে এই শিক্ষকের কিছু মন্তব্যের কারণে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলো ড. কালবুর্গির ওপর ক্ষিপ্ত হয়েছিল।
রোববার সকালে ধারওয়াদে তার বাসায় অজ্ঞাতনামা ৩ জন অস্ত্রধারীর সঙ্গে প্রচন্ড বাকবিতন্ডার পর তারা ড. মাল্লেশাপ্পাকে গুলি করে হত্যা করে।পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, ড. মাল্লেশাপ্পা কালবুর্গির ঔ ধরনের মন্তব্যর কারণে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ২০১৪ সালের জুন মাসে মূর্তিপূজার সমালোচনা করে মি. কালবুর্গি একটি বিবৃতি দিয়েছিলেন। এর পর তিনি এবং ইউ আর অনন্তমূর্তি নামে আরেকজনের বিরুদ্ধে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অভিযোগ এনে মামলা করেছিলেন একজন হিন্দুত্ববাদী কর্মী।
এর দুই বছর আগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে আরেকজন যুক্তিবাদী চিন্তাবিদ ড. নরেন্দ্র দাভোলকার খুন হয়েছিলেন।







