ক্রিকেট

মুশফিক ১৭১*, বাংলাদেশ ৩৬১/৯

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ড্রেসিংরুমের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুত, একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি ডাবল সেঞ্চুরির আশা জিইয়ে রেখে প্রথম সেশন শেষ করেছেন মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবল অপরাজিত আছেন ১৭১ রানে। বিরতির আগে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন বাংলাদেশের শেষ ব্যাটার ইবাদত হোসেন। রানের খাতা খুলতে না পারলেও ১৬ বল উইকেট অক্ষত রেখেছেন!

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৮৪ রান।

আগেরদিন ৫ উইকেটে ২৭৭ রান ছিল বাংলাদেশের। ১৩৫ রানে অপরাজিত থাকা লিটন আর ৬ রান যোগ করে আউট হন। জোড়ায় জোড়ায় উইকেট হারায় স্বাগতিকরা।

লিটনের আউটের পর দ্বিতীয় বল মোকাবেলা করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিন বছর পর টেস্টে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

তাইজুল ইমলামকে নিয়ে লড়ে যান মুশফিক। অষ্টম উইকেট জুটিতে যোগ হয় মূল্যবান ৪৯ রান। ৩৭ বলে ১৫ রান করা তাইজুল ফেরার এক বল পরই আউট হন খালেদ আহমেদ।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে দারুণ সফল শ্রীলঙ্কার পেসাররা। কাসুন রাজিথা পাঁচটি ও আসিথা ফার্নান্দো নিয়েছেন চার উইকেট।

বিষয়:খালেদ ফার্নান্দো বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট মুশফিক রাজিথা লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…