দিল্লী ডেয়ারডেভিলসকে ৮০ রানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে মুম্বাইয়ের এটা সপ্তম জয়।
২০৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লী গুটিয়ে যায় ১২৬ রানে।
মুম্বাইয়ের বোলারদের তোপে একমাত্র কুইন্টন ডি কক ৪০ রানের একটি ইনিংস খেলেন।এছাড়া রিসাব পান্ট ২৩ ও ক্রিস মরিস ২০ রান করেন।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ তিনটি ও কুণাল পান্ডিয়া দুটি উইকেট নেন।
অলরাউন্ডিং নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হেয়েছেন কুণাল পান্ডিয়া।
এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে কুণাল পান্ডিয়ার ৮৬ ও মার্টিন গাপটিলের ৪৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২০৬ রানের বিশাল স্কোর দাঁড়া করায় মুম্বাই ইন্ডিয়ান্স।
কুণাল পান্ডিয়া ৩৭ বলে সাতটি চার ও ছয়টি ছয়ে ৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।
দিল্লীর ক্রিস মরিস দুটি উইকেট নেন।








