চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুল-মাহমুদউল্লাহর ব্যাটে ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০২, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেয়া ১৫২ রানের লক্ষ্যের পেছনে ছুটতে যেয়ে মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে ঝড় তুললেন, তাতে ৭ উইকেটের দারুণ জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বুধবার বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রান জমায় শেখ জামালরা। জবাবে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে গাজী গ্রুপ।

সৈকত আলি ৩৩, মোহাম্মদ আশরাফুল ৪১, নাসির হোসেন ১৩ বলে ২০, জিয়াউর রহমান ২১ ও সোহরাওয়ার্দীর অপরাজিত ১১ রানে দেড়শ ছোঁয় শেখ জামালের সংগ্রহ।

Banglabid

মুকিদুল ইসলাম ও মাহমুদউল্লাহ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও আরিফুল হক।

লক্ষ্য তাড়ায় নেমে শাহাদাত হোসেন ১৩ ও সৌম্যকে (১৩) দ্রুত হারায় গাজী গ্রুপ। এরপর মুমিনুল ও মাহমুদউল্লাহর ৯৭ রানের জুটিতে আসে জয়ের ভিত।

মুমিনুল ও মাহমুদউল্লাহ শতক ছুঁইছুঁই জুটিটি দিয়েছেন ৭৬ বলে। ৮ চারে ৩৬ বলে ৫৪ করে মুমিনুল সাজঘরে হাঁটা দিলে ভাঙে জমে ওঠা জুটি।

Reneta

অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করে আসেন। ৪ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি দলপতি। জাকির হাসান এক ছয়ে ২ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

সকালের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৯ রানে হেরে গেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ইমরান উজ্জামান ৪০ ও সাইফ হাসান করেন ২৮ রান।

লক্ষ্য তাড়ায় নেমে ফারহাদ হোসেনের ৩৩ ও রিশাদ হাসানের ২ চার ৩ ছক্কায় ১৯ বলে তোলা ৩৭ রানের পরও ১৩০ রানের বেশি যেতে পারেনি খেলাঘর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ ক্রিকেটার্সবঙ্গবন্ধু ডিপিএল-২০২১মাহমুদউল্লাহমুমিনুললিড স্পোর্টসশেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আজও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত বেড়েছে

পরবর্তী

সীমান্তবর্তী জেলায় পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

পরবর্তী

সীমান্তবর্তী জেলায় পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

‘জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

ছুটির দিনে বাচ্চাদের সঙ্গে দেখতে পারেন যে ১০ ইংরেজি সিনেমা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT