ক্রিকেট

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

শেখ জামাল ফুটবল দল চ্যাম্পিয়ন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ জামাল ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে উদযাপন করছে, আবাহনীকে হারানোর পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমবার শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চূড়ায় পৌঁছাল ইমরুল কায়েসের দল।

মঙ্গলবার মিরপুরে নুরুল হাসান সোহানের ৮১ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস ধানমন্ডির ক্লাবটিকে এনে দেয় ৪ উইকেটের জয়। আবাহনীর দেয়া ২৩০ রানে মাঝারি লক্ষ্যটা কঠিন হয়েছিল দেড়শ ছুঁতেই ৬ উইকেট হারানোর পর।

সোহানের ধৈর্যশীল ইনিংস আর জিয়াউর রহমানের ২৬ বলে ৩৯ রানের ঝড় জয় এনে দেয় ৩ ওভার আগেই। সপ্তম উইকেটে সোহান-জিয়া অবিচ্ছিন্ন ৮২ রান যোগ করেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সুপার লিগের চতুর্থ রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী। দুইশর আগে অলআউট হওয়ার শঙ্কা সরিয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে আকাশী-নীলরা।

১৫৪ রানে ৬ উইকেট হারানোর পর জাকের আলী অনিক ও মোহাম্মদ সাইফউদ্দিন হাল ধরে দলকে নিয়ে যান মাঝারি পুঁজিতে। জাকের ৭০ বলে ৪৭ ও সাইফউদ্দিন ৩৩ বলে করেন ৫৪ রান। দুজনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটির আগে তৌহিদ হৃদয় খেলে যান ৫৩ রানের ইনিংস।

বিষয়:চ্যাম্পিয়ন ডিপিএল-২০২২ শেখ জামাল ধানমন্ডি ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…