রাজনীতি

মুজিববর্ষ ও জয়ের জন্মদিন উপলক্ষে গণপূর্তে বৃক্ষরোপন

গণপূর্তে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা গাছের চারপাশে মাটি খুঁড়ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরে বৃক্ষরোপন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

সোমবার উপ-কমিটির পক্ষ থেকে নাগলিঙ্গম, আমলকী, ছাতিম, নাগেশ্বর, সোনালু, আগর, মহুয়া, পলাশ, নীল কৃষ্ণচূড়া, অশোক, পারুল, হৈমন্তীর চারারোপন করা হয় গণপূর্ত অধিদপ্তরে।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেনসহ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও পূর্ত ভবনের অন্যান্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিষয়:দেলোয়ার হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…