ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের (৭২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মতিন মাস্টার মঠবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ত্রিশাল সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুর রকিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন: মঙ্গলবার রাতে মতিন মাস্টার তার বাড়ির পাশে মৎস্য খামারে পাহারা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। বুধবার সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতেই তাকে গলাকেটে হত্যা করে পুকুর পাড়ে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।’
তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।








