বিনোদন

মুক্তিতেই বাজিমাত বিবার!

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ঠিক কোথায় গিয়ে থামবেন জাস্টিন বিবার? সেটা যেন ভুলেই গেছেন এ পপ তারকা। কেবল উড়েই চলেছেন একের পর এক। আর সাফল্যে ভাসছেন গান গেয়ে। সম্প্রতি বিবারের ‘ডিসপাসিটো’ গানটির রিমিক্স মুক্তি পেয়েছে। আর মুক্তির পর পরই অবিশ্বাস্য সাড়া পেয়েছে গানটি। ইউটিউবে রীতিমত ঝড় তুলেছে।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গানটি ইউটিউবে ২ কোটিবার দেখা হয়ে যায়। আর সেই সাথে রেকর্ডও করে বসলো একটা। ২০১৭ সালের গানগুলোর মধ্যে এটিই সবচেয়ে বেশিবার দেখা হয়েছে একদিনের মধ্যে।

ইংরেজির পাশাপাশি মূল স্প্যানিশ ভাষাতেও গাওয়া হয়েছে গানটি। ‘ডিসপাসিটো’ গানটিতে বিবারের সাথে স্প্যানিশ অংশে কণ্ঠ দিয়েছেন গায়ক লুইস ফন্সি। দু’দিন আগে একটি কনসার্টেও লুইসকে সাথে নিয়েই গানটি গেয়েছিলেন বিবার। ইউটিউব ঝড়ের পাশাপাশি বিলবোর্ডেও বেশ ভালো অবস্থানে আছে গানটি।

২০০৯ সালের শেষদিকে বিবারের প্রথম এক্সটেন্ডেড প্লে ‘মাই ওয়ার্ল্ড’ মুক্তি পায়। এটি যুক্তরাষ্ট্রে প্লাটিনাম স্বীকৃতি লাভ করে। তিনিই  প্রথম শিল্পী যার প্রথম অ্যালবামের সাতটি গান বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান করে নেয়। টাইমস অব ইন্ডিয়া

‘ডিসপাসিটো’ গানের লিংক

 

 

বিষয়:জাস্টিন বিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…