আন্তর্জাতিক

মিয়ানমার নির্বাচনে বিজয় দাবি সু চি’র দলের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

An official of the Union Election Commission counts ballots at a polling station Sunday, Nov. 8, 2020, in Yangon, Myanmar. Voters in Yangon turned up early Sunday in large numbers to vote in nationwide elections that are expected to return to power the party of Nobel Peace Prize laureate Aung San Suu Kyi. (AP Photo/Thein Zaw)

মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি-এনএলডি।  তবে নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি।

রোববার দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনানুষ্ঠানিক ভোটের হিসাবের ওপর ভিত্তি করে অং সান সু চি’র নেতৃত্বাধীন এনএলডি নির্বাচনে জয় দাবি করে জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩শ’ ২২টির বেশি আসনে জয় পেয়েছে তারা।

দেশটির সাধারণ নির্বাচনে এনএলডি জয় দাবি করলেও রাখাইন রাজ্যে তারা হেরে গেছে। সেখানে জয় পেয়েছে সংখ্যালঘু রাখাইনদের নিয়ে গঠিত রাজনৈতিক দল আরাকান ন্যাশনাল পার্টি-এএনপি। অবশ্য রাখাইনের বেশির ভাগ আসনে ভোট বাতিল করা হয়েছে।

সু চির দল এনএলডি এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।

বিষয়:অং সান সু চি নির্বাচন মিয়ানমার সাধারণ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…