আন্তর্জাতিক

মিয়ানমারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লক্ষাধিক মানুষ, নিহত শতাধিক

মিয়ানমারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লক্ষাধিক মানুষ, নিহত শতাধিক

মিয়ানমারের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লক্ষাধিক মানুষ।

ইরাবতী নদী তীরবর্তী অঞ্চলে প্রবল বন্যায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে মিয়ানমারের সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পরিচালক  ফুয়া লেই লেই তুন। 

বন্যা দুর্গতদের সাহায্যে প্রথমবারের মত আন্তর্জাতিক সহায়তা আহবানের পর আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যায় ১ লক্ষ একর জমির ধান ও অন্যান্য শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে।  মৌসুমী বন্যা এবং ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে আশ্রয়হীন ২ লক্ষাধিক মানুষ তীব্র খাদ্য ও পানীয় সংকটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটির রাখাইনসহ  ১৪টি রাজ্যের ১২টিই বন্যা কবলিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বিষয়:বন্যা মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…