চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৮:৪৫ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

মির্জা ফখরুল

সুইডেন সফরে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে গতবারের মতো ভুল না করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানোয় বিএনপি আনন্দিত; মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: প্রধানমন্ত্রী এবার বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন: প্রধানমন্ত্রী বিএনপিকে নির্বাচনে আসতে বলেছেন। এতে আমরা আনন্দিত। তিনি অন্তত বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া আর কোন নির্বাচন হবে না। ২০১৪ সালের মতো একতরফা কোন নির্বাচন এদেশে আর সম্ভব নয়।

নির্বাচন হতে হলে আমাদের একটাই দাবি নিরপেক্ষ সহায়ক সরকার। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। আমাদের দেশ যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।

ফখরুল আরো বলেন, প্রধানমন্ত্রী ইদানিং ঘনঘন বিদেশ সফর করছেন। তা ভালো। দেশকে তুলে ধরছেন, পরিচিত করাচ্ছেন। কিন্তু বিদেশে গিয়ে যখন আমাদেরকে গণতন্ত্রের সবক দেন তখনই আমাদের আপত্তি!

আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রকে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, বাকশাল কায়েম করে স্বাধীনতার স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছিলো আওয়ামী লীগ। তারা কখনো গণতন্ত্রের মধ্যে ছিলো না।খোলস পরে থাকে মাত্র। আদতে পুরোপুরি বাকশাল। বাকশালীদের মুখ থেকে গণতন্ত্রের সবক শোনাটি বড়ই দুর্ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেন ফখরুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT