রাজনীতি

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ছবি, রাজনৈতিক নেতারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন: বৃহস্পতিবার রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসভবন থেকে এবং রাত ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।

এর আগে রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

এসময় সাংবাদিকদের তিনি বলেন: দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

তবে তাদের আটকের বিষয়ে ডিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:বিএনপি মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…