রাজনীতি

মির্জা ফখরুলের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

মির্জা ফখরুলের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩ মের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

৪, ৫ ও ৭ জানুয়ারি পল্টন থানার দায়ের হওয়া নাশকতার ৩ মামলায় বুধবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পুলিশ ওই তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন জানায়। আসামিপক্ষ জামিন আবেদন জানালে এ নিয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত রিমান্ড এবং জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

ওদিকে, যাত্রাবাড়িতে গাড়ি পোড়ানোর মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে আদালতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…