সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনয়ন চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় কান্নায় ভেঙে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরও কান্না করেন। ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচনে যেতে হচ্ছে। খালেদা জিয়াকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাচ্ছি। তাকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।







