ক্রিকেট

মিরাজের দুই উইকেট, জয়-মুশফিকের ফিফটিতে লিড

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ অনুশীলনে ব্যস্ত, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ অনুশীলনের সময় হাসিমুখে ছবি, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেসারদের দাপটের পর প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন দুই উইকেট। ৭ উইকেট হারিয়েছে ১৪৬ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড একাদশ।

জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ফিফটিতে লিড নিয়েছে বাংলাদেশ। টাইগাররা ৮ উইকেটে ২৬৯ রান তোলার পর ম্যাচ হয় ড্র।

দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৭ রান। রানের খাতা না খুলেই আউট হন সাদমান ইসলাম। অপর ওপেনার জয় খেলেন ৬৬ রানের ইনিংস। যাতে ১১ চারের মার।

নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেন। অধিনায়ক মুমিনুল হক ৯ রানের বেশি করতে পারেননি।

চা বিরতির পরে ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম, ৭ চার ও এক ছয়ে ৬৬ করে ফেরেন। লিটন দাস থামেন ৪১ রানে।

শেষদিকে ইয়াসির আলি ২১, মেহেদী মিরাজ অপরাজিত ২০ রান দেন।

কিউই পেসার ব্রেট রানডেল নিয়েছেন দুটি উইকেট। ২টি করে উইকেট ক্রিস্টিয়ান ক্লার্ক ও টিম প্রিঙ্গেলেরও।

বৃষ্টিবৃঘ্নিত প্রথমদিনে ৫ উইকেট হারিয়ে ৭১ রান তোলে নিউজিল্যান্ড একাদশ। আবু জায়েদ রাহি তিনটি ও তাসকিন আহমেদ নেন দুটি উইকেট। ম্যাচের দ্বিতীয় ও শেষদিনে দুটি উইকেটই নিয়েছেন অফস্পিনার মিরাজ।

বিষয়:তাসকিন মুমিনুল রাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…