চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের বক্তব্যে জটিল হলো এমবাপের ভবিষ্যৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ২০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিসের ক্লাব পিএসজিতে থাকছেন নাকি শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদে যাচ্ছেন— দলবদলের পুরো বিষয়টি ছেলে কাইলিয়ান এমবাপের উপর ছেড়ে দিচ্ছেন ফায়জা লামারি। তার ভাষ্য মতে, দুটি ক্লাবের দেওয়া প্রস্তাবগুলোর মাঝে খুব একটা পার্থক্য নেই। তাই সিদ্ধান্ত পুরোটাই ফরাসি স্ট্রাইকারের কোর্টে।

ভবিষৎ ক্লাবের প্রশ্নে বহু রহস্যের জালে যেন আরেকটু প্যাঁচ কষলো এমবাপের মায়ের এমন বক্তব্য। লা লিগা জয়ী ও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের মধ্যে পার্থক্য সামনে এনে ছেলের ভবিষৎ নিয়ে আলোচনা করেছেন তিনি। অবশ্য খোলাখুলি ভাবে ছেলের পরবর্তী পদক্ষেপের কথা বলেননি।

ফরাসি বিশ্বকাপজয়ীর মা বলেছেন, ‘একটি পিএসজি থেকে অন্যটি রিয়াল মাদ্রিদ থেকে এসেছে— দুটি প্রস্তাব প্রায় একই। মাদ্রিদে আমার ছেলের ইমেজের অধিকারের উপর নিয়ন্ত্রণ থাকবে।’

‘আমরা তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দুটি প্রস্তাবের মধ্যে পার্থক্য খুব কমই আছে। এমবাপে কি করতে চায় তা জানার জন্য অপেক্ষা করছি।’

প্যারিসে ক্লাব বা স্প্যানিশ জায়ান্ট— কোনো ক্লাবের সঙ্গেই আর কোনো বৈঠকে যাবেন না এমবাপের এজেন্ট। দুটি ক্লাবের সঙ্গেই আলোচনা সেরে নিয়েছেন এবং এখনও পুরো বিষয়টি এখন এমবাপের হাতে। তিনি চাইলে মেসি-নেইমারদের ক্লাবে থাকতে পারবেন, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদেও যোগ দিতে পারবেন।

‘এমবাপের ভবিষ্যত নিয়ে আলোচনা করার জন্য আমাদের নতুন মিটিং হবে না, মিটিং শেষ হয়েছে। আমরা এখন রিয়াল মাদ্রিদ এবং পিএসজির সাথে একটি চুক্তিতে পৌঁছেছি এবং আলোচনা শেষ হয়েছে কারণ এটি কিলিয়ানকেই বেছে নিতে হবে।’ বলেছেন ফায়জা লামারি।

Reneta

এদিকে, প্যারিস ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন এমবাপে— খবরটা প্রায় নিশ্চিত করেই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম। লিখেছে, ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে ফ্রেঞ্চম্যানের চুক্তির কথা জানিয়ে দেবে রিয়াল। আরও খবর, নতুন ক্লাবের শর্তে রাজিও হয়ে গেছেন বিশ্বকাপজয়ী তারকা।

হাল ছাড়ছে না পিএসজিও, লিগ ওয়ানের ধনী ক্লাবটি এমবাপেকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফরাসি তারকার ইমেজ স্বত্বর পুরোটা দেয়ার পাশাপাশি বাড়তি বেতনও নিশ্চিত করছে। চুক্তি নবায়ন করলে বোনাস হিসেবে আরও ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে। তবে দুটি ক্লাবই এখন তাকিয়ে এমবাপের সিদ্ধান্তের উপর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফরাসিরিয়াল মাদ্রিদলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT