বিনোদন

মাহির মামলায় ‘কথিত স্বামী’ শাওনের জামিন

মাহির মামলায় ‘কথিত স্বামী’ শাওনের জামিন

তথ্যপ্রযুক্তি আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহির দায়ের করা মামলায় মাহিকে স্ত্রী দাবি করা শাহরিয়ার ইসলাম শাওনের জামিন আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম।

জামিন আবেদনে বলা হয়েছে, মাহির সঙ্গে শাওনের এক বছর আগে বিয়ে হয়। একজন স্বামী বর্তমান থাকতে তাকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করে অন্যায় করেছেন মাহি। সেই সঙ্গে শাওনের বিরুদ্ধে মাহির মামলা করাও ঠিক হয়নি। সেসময় শাওনের আইনজীবী শাওনের জামিন চান। পরে বিচারক ১ লাখ টাকার মুচলেকায় শাওনের জামিন আবেদন মঞ্জুর করেন।

গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শারমিন আক্তার নীপা ওরফে মাহিয়া মাহি মামলাটি করেন। এরপর শাওনকে গ্রেফতার করা হয়েছিল।

বিষয়:ঢালিউড নায়িকা মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…