এরইমধ্যে শুরু হয়ে গেছে মাহির বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের পর্ব। আজ
রাজধানীর একটি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢালিউডের শীর্ষ নায়িকা মাহির
বিবাহত্তোর সংবর্ধনা। অবশ্য সংবর্ধনার আগে গতকাল হয়ে গেল ‘অগ্নিকন্যা’
খ্যাত মাহির গায়ে হলুদ।
তারকাদের উপস্থিতি না থাকলেও পারিবার, কাছের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব নিয়ে আনন্দঘন পরিবেশে গায়ে হলুদের পর্ব শেষ করেন তিনি।
তবে মাহির বিবাহোত্তর সংবর্ধনার ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, বাপ্পি, সাইমনসহ প্রযোজক পরিচালকরা উপস্থিত থাকবেন।
সেনসশন এ নায়িকা সংবর্ধনার অনুষ্ঠান শ্বশুড়বাড়িতে অনুষ্ঠিত হবে। স্বামী পারভেজ মাহমুদ অপুর বাড়ি সিলেটে বিশাল আয়োজনে আরেকটি সংবর্ধনার আয়োজন করা হবে আগামী ২৪ জুলাই।
বিয়ের দু’টি অনুষ্ঠান শেষ করে আগামী মাসে স্বামী ও পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রে হানিমুনে যাবেন তিনি। গত ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন মাহিয়া মাহি।








