চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে মেলানিয়া ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম বেলায় ভোট দিয়েছেন দেশটির ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের মরটন অ্যান্ড বারবারা ম্যান্ডেল রিক্রিয়েশন কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদানের পর কেন্দ্র থেকে বের হয়ে অনুভূতি প্রকাশ করেতে গিয়ে মেলানিয়া বলেছেন ‘দারুণ’। তবে সমালোচনা হচ্ছে মাস্ক না পরে কেন্দ্রে ভোট দিতে আসা নিয়ে।

স্বামী প্রেসিডেন্ট ট্রাম্প আগাম ভোট দিয়েছেন। সেখানে আগাম ভোট না দিয়ে আজ কেন আসলেন ভোট প্রদানে? এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেছেন: আজ ভোটের দিন আমি চেয়েছিলাম নির্বাচনের দিন কেন্দ্রে এসে ভোট দেবো। তাই আজ আসা।

ট্রাম্প দম্পত্তি এর আগে নিউইয়র্কে ভোটার থাকলেও গত বছর থেকে ফ্লোরিডায় স্থায়ী হয়েছেন।

সময়ের ভিন্নতার কারণে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের বিভিন্ন এলাকায় ভিন্ন সময়ে ভোটকেন্দ্রগুলো খোলা হয়। ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে। এর একটিতে সব ভোট পেয়ে জয় পেয়েছেন বাইডেন। অন্যটিতে ১৬-৫ ভোটে জিতেছেন ট্রাম্প।

ভোটগ্রহণ চলছে ভেরমোন্টের, কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মাইন, নিউ জার্সি, নিউইয়র্ক, ভার্জিনিয়া, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, আইডাহো এবং নেভাডায়। সবশেষ ভোটগ্রহণ হবে হাওয়াই অঙ্গরাজ্যে।

Reneta

তবে করোনা পরিস্থিতির কারণে এবার মার্কিন নির্বাচনের চিত্র অন্যরকম। নির্বাচনে জনস্বাস্থ্যই প্রধান ইস্যু। কারণ যুক্তরাষ্ট্রে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ কোটি, মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রশংসাও আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন ফাস্ট লেডিমেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT