চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফী সারাবিশ্বেই সম্মানিত’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা মাঠে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিশ্বের হাই-প্রোফাইল কোচদের একজন টম মুডি। বিপিএলে রংপুর রাইডার্সকে কোচিং করাবেন এবার। অস্ট্রেলিয়ান কোচের দলটির নেতৃত্বে থাকছেন তিনবার বিপিএলের শিরোপা উঁচিয়ে ধরা মাশরাফী বিন মোর্ত্তজা। সেটা নির্ভারতাই যোগাচ্ছে মুডিকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

দল প্রসঙ্গে অনেক কথার মাঝে তাই মুডির কণ্ঠে ঝরল মাশরাফী বন্দনাও, ‘শুধু এ দেশেই নয়, সারাবিশ্বেই মাশরাফী সম্মানিত একজন। মাশরাফী অনেক অভিজ্ঞ। আগে তার সঙ্গে কাজ করা হয়নি। আমি তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

বুধবার মিরপুরের একাডেমি মাঠে প্রথমবার অনুশীলন করেছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে ফেরা মাশরাফী ছিলেন না অনুশীলনে। স্থানীয় ক্রিকেটাদের বাকি সবাই অবশ্য ছিলেন। শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, ইলিয়াস সানি, শামসুর রহমান শুভর মত অভিজ্ঞরা ছিলেন।

Banglabid

অভিজ্ঞতায় পুষ্ট একটি দল দেখে খুবই খুশি মুডি, ‘যেকোনো ফরম্যাটেই খেলুন না কেন, অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য ভাল যে মাশরাফী ছাড়াও দলটাতে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান তারা কতটা পুরো দলের মাঝে ছড়িয়ে দিতে পারে।’

বিদেশি ক্রিকেটার সংগ্রহেও সবার চেয়ে এগিয়ে রংপুর। টি-টুয়েন্টি স্পেশালিষ্ট ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা খেলবেন রংপুরের হয়ে। বড় নামের খেলোয়াড় টানতে পারায় বিপিএলের প্রশংসা করলেন মুডি, ‘শুধু আমাদের দলই নয়, সব দলেরই সামর্থ্য আছে। এটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের সার্থকতা। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে বেশকিছু সেরা খেলোয়াড় আছে।’

Reneta

ভারত ও শ্রীলঙ্কায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে এবারই প্রথম কাজ করতে এসেছেন ৫২ বছর বয়সী মুডি। চ্যালেঞ্জ নিতে উৎসাহী বলেই বিপিএলে কাজ করতে আগ্রহী হয়েছেন, ‘আমি সবসময়ই উপমহাদেশে কাজ করতে পছন্দ করি। ২০০৫ সালে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলাম। আমি সহজেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে স্বস্তিদায়ক পরিবেশে কাজ করতে পারতাম।  কিন্তু ভিন্ন পরিবেশ ও সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। শ্রীলঙ্কা এবং আইপিএলে সময়টা উপভোগ করেছি।’

এক মৌসুম আগেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ মুডির কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়। অভিজ্ঞ এই কোচ এবার রংপুর রাইডার্সের ডেরায়। শিরোপার স্বপ্ন তো দেখতেই পারে রংপুর!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT