চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলিমিনেটর বিতর্ক: কুমিল্লাকে দুষছে বিসিবি

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৫:৫৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে বিভিন্ন ব্যক্তি আলোচনা করছে, দর্শক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের পঞ্চম আসরে এলিমিনেটর ম্যাচ সুপার ওভারে না নিয়ে বাইলজ (টুর্নামেন্টের নিয়ম) ভেঙে পরের দিনে নেয়ার কারণ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল।

বৃহস্পতিবার মিরপুরে বিপিএলের বিতর্কিত কয়েকটি বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির কয়েকজন বোর্ড পরিচালক, যারা বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য। সেখানে সবাই দাবি করেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কারণেই বাইলজ ভাঙতে হয়েছে। কারণ দলটি সুপার ওভার খেলতে চায়নি। সংবাদ সম্মেলনের আগে-পরে কয়েকজন বিসিবি পরিচালকের সঙ্গে কথা বলে চ্যানেল আই অনলাইন জানার চেষ্টা করেছে, ১০ ডিসেম্বরের সেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা বন্ধ থাকার সময় তিন পক্ষের (গভর্নিং কাউন্সিল, কুমিল্লা, রংপুর) ভেতর আসলে কী আলোচনা হয়েছিল।

সেই আলোচনার কথা শোনার আগে জেনে নেয়া যাক কী আছে বাইলজে
সংবাদ সম্মেলনে বাইলজ নিয়ে হাজির হন বিসিবি কর্মকর্তা মাহবুব আনাম। সেটা পড়ে বলেন, ‘কোনো ম্যাচ যদি টাই হয়, কিংবা কোনো কারণে খেলা বন্ধ হয়ে যায় তাহলে ম্যাচ সুপার ওভারে যাবে। সুপার ওভার খেলানোর সময় না থাকলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল পরের রাউন্ডে চলে যাবে। অর্থাৎ, তারাই বিজয়ী হবে।’

Banglabid

বিতর্কটা মূলত শেষ লাইন নিয়ে। কুমিল্লার দাবি, সুপার ওভার খেলার সময় ছিল না। তাই নিয়মানুযায়ী তাদের ফাইনালে চলে যাওয়ার কথা। সেটা না করে ম্যাচ পরেরদিন নেয়ায় কুমিল্লার অন্যতম প্রধান কর্ণধার নাফিজা কামাল ‘ষড়যন্ত্র’ খুঁজে পান। তার যুক্তি, বাইলজে ম্যাচ পরেরদিন নেয়ার কোনো কথা বলা ছিল না।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্যরা

গভর্নিং কাউন্সিল বলছে, সুপার ওভার খেলার সময় ছিল। মাহবুব আনামের দাবি, ৯ টা ৪০ মিনিটে দুপক্ষকে জানানো হয় ম্যাচ সুপার ওভারে যাবে। ১০টা থেকে খেলা শুরু হবে। তখন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল সুপার-ওভার খেলতে আপত্তি তোলেন।

ইসমাইল হায়দার মল্লিক বলছেন, ‘কুমিল্লা সুপার ওভার নিয়ে আপত্তি তোলায় রংপুরেরই বরং ফাইনালে চলে যাওয়ার কথা! সেটা না করে টুর্নামেন্টের স্বার্থে আমরা তাৎক্ষণিকভাবে ম্যাচ পরেরদিন নেয়ার প্রস্তাব দেই। তাতে দুপক্ষ রাজি হয়।’

Reneta

কী আলোচনা হয়েছিল তখন
বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওই সময় মুস্তফা কামাল সাহেব (নাফিজা কামালের বাবা) মানসিকভাবে বেশ হতাশ ছিলেন। তিনি সাবেক বোর্ড প্রেসিডেন্ট। তার একটা সম্মান আছে। তারও কিছু যুক্তি ছিল। আমরা তাকে দুটি প্রস্তাব দেই। সুপার ওভার এবং পরেরদিন একই জায়গা থেকে খেলার। তিনি দ্বিতীয়টিতে রাজি হন।’

বাইলজ ভাঙার বিষয়ে বিসিবির বক্তব্য, ‘দুই অধিনায়ক সায় দিলে অনেক সিদ্ধান্ত পরিবর্তন করা যায়। এটা শুধু বিপিএলে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য সতর্কতা

পরবর্তী

‘বুদ্ধিজীবী হত্যায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত’

পরবর্তী
বাংলাদেশের একজন নেতা speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

'বুদ্ধিজীবী হত্যায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত'

ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একজন ব্যাট হাতে, অন্যজন মাঠে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্সিং ডেতে মাঠে গড়াবে প্রথম চারদিনের টেস্ট

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT