চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আবার তালা, প্রবেশে ১ রিঙ্গিত চাঁদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
প্রবাস সংবাদ
A A

মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ফের তালা দিয়েছে ভবন কর্তৃপক্ষ। প্রায় আধা ঘণ্টা তালা বদ্ধ থাকার পর পুলিশি হস্তক্ষেপে খুলে দেওয়া হয় গেট।

এর আগে বুধবার সকাল থেকে হাইকমিশনে প্রবেশে জনপ্রতি ১ রিঙ্গিত করে চাঁদা তুলতে শুরু করে ভবন কর্তৃপক্ষ। টাকা তোলার খবর জানতে পেরে হাইকমিশনের কর্মকর্তারা ছুটে আসেন। এ সময় ভবনের সিকিউরিটি দায়িত্বে থাকাদের সঙ্গে হাইকমিশন কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।

পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খুলে দেওয়া হয় ফটকের তালা এবং ভেঙ্গে ফেলা হয় ১ রিঙ্গিত করে চাঁদা তোলার বক্সটি।

আধুনিক সেবার অঙ্গীকার নিয়ে ডিজিটাল পদ্ধতিতে চলতি বছর নতুন স্থানে কাজ শুরু করেছিল বাংলাদেশ হাইকমিশন। সেবার মান বাড়লেও পারিপার্শ্বিক সমস্যায় নিত্যদিন ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা প্রবাসীরা। হাইকমিশনে সেবা নিতে আসা প্রবাসীদের লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মূলভবনে ঢোকানোর দায়িত্ব দেয়া হয় একই ভবনের নিরাপত্তাকর্মীদের। শৃঙ্খলা কিছুটা ফিরে আসলেও প্রায় প্রতিদিনই নিরাপত্তাকর্মীদের হাতে লাঞ্ছিত হবার অভিযোগ করে থাকেন সাধারণ প্রবাসীরা। হাইকমিশন ভবন থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগও রয়েছে।

নিরাপত্তাকর্মীদের হয়রানির বিরুদ্ধে প্রবাসীরা একযোগে সোচ্চার হলে টনক নড়ে হাই কমিশন কর্মকর্তাদের। প্রতিবাদ করেন হাই কমিশন কর্মকর্তারাও। কিন্তু হাইকমিশনের সিনিয়র কর্মকর্তাদেরও অনেকসময় পাত্তা দেন না নিরাপত্তাকর্মীরা। তবে নিরাপত্তাকর্মীদের হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ও হাইকমিশনের হাই কমিশন কর্মকর্তাদের প্রতিবাদী মনোভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ প্রবাসীরা।

Reneta

নাম প্রকাশ না করার শর্তে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির এক নেতা জানান, ভবন মালিকের সঙ্গে ভাড়া সংক্রান্ত হাই কমিশনের করা চুক্তিপত্র গোঁজামিলে ভরা। ফলে ভবন কর্তৃপক্ষ ক’দিন পরপর বিভিন্ন ইস্যুতে চড়াও হয় হাইকমিশনের ওপর। এ বিষয়টি নিয়ে স্থায়ী একটি সমাধানে আসা উচিত, যাতে ভবিষ্যতে কোন সমস্যা না হয়।

এরআগে গত ৮ জুন প্রথমবার হাইকমিশনে সেবা প্রত্যাশীদের প্রবেশ গেটে তালা দিয়েছিল ভবন কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ হাইকমিশনমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হবিগঞ্জে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

পরবর্তী

মার্কিন সিনেটে ওবামাকেয়ার বাতিল হলেও হেরে গেছেন ট্রাম্প

পরবর্তী
ওবামাকেয়ার

মার্কিন সিনেটে ওবামাকেয়ার বাতিল হলেও হেরে গেছেন ট্রাম্প

গ্লেন ম্যাকগ্রা

‘বিব্রত’ ম্যাকগ্রাও চান স্মিথরা বাংলাদেশে আসুক

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT