আন্তর্জাতিক

মালির হোটেলে জিম্মিদের উদ্ধারে সেনা অভিযান, ২৭ মরদেহ উদ্ধার

মালির হোটেলে জিম্মিদের উদ্ধারে সেনা অভিযান, ২৭ মরদেহ উদ্ধার

মালির রাজধানী বামাকোর হোটেলে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। এর আগে, ওই হোটেলে হামলা চালিয়ে ১শ’৭০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা।

মালির রাষ্ট্রিয় টেলিভিশন স্টার টিভির বরাত দিয়ে ৮০ জিম্মি উদ্ধারের কথা বলা হলেও  মালির সেনা কর্তৃপক্ষ বলছে ৩০ জনকে জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রাজধানীর বামাকোর প্রাণকেন্দ্রে রেডিসন ব্লু হোটেলে স্থানীয় সময় সকালে ওই হামলা চালায় বন্দুকধারীরা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে ১০ বন্দুকধারী হোটেলে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদের জিম্মি করে। এরপর থেকে জিম্মিদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী।

এর আগে জিম্মি ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একটি কারে করে এসেছিলো এবং সবার মুখেই মাস্ক ছিলো। তবে তারা ঠিক কতজন ছিলো তা বলতে না পারলেও সবার ধারণা ৫ থেকে ১৩ জনের একটি দল এই হামলা চালিয়েছে।

শুরুতেই তারা মূল ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের হত্যা করে। তারপর দুইজন বন্ধুকধারী গুলি করতে করতে অন্যদের জিম্মি করে।

হোটেলটিতে ফ্রান্স,তুরস্ক, চীনসহ কয়েকটি দেশের পর্যটকরা অবস্থান করছিলেন।

বিষয়:বন্দুকধারীদের হামলা মালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…