চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের উপস্থিতিতে থেমে গেল মরক্কোর রেকর্ড জয়যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মরক্কোর রেকর্ড জয় দেখার জন্য এমবাপে উপস্থিত ছিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলিয়ান এমবাপে

আফ্রিকা কাপ অব নেশনসে মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। তাতেই টানা ১৯ জয়ের বিশ্বরেকর্ড থামল মরক্কানদের। তবে এখনও ২২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে আফ্রিকার দেশটি। মরক্কোর রেকর্ড ভঙ্গের দিন মাঠে বসে খেলা দেখেছেন ফ্রান্সের অধিনায়ক কাইলিয়ান এমবাপে।

২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোতে সাউথ আফ্রিকার কাছে সর্বশেষ ২-০ গোলে হেরে আসটির থেকে বিদায় নিতে হয়েছিল মরক্কোর। এরপর আর একটি ম্যাচও হারেনি দলটি। টানা ১৯ ম্যাচে জয়ের পাশাপাশি, ড্র সহ টানা ২২ ম্যাচ অপরাজিত আছে মরক্কো।

এদিন আশরাফ হাকিমির দাওয়াতে মাঠে মরক্কোর খেলা উপভোগ করতে এসেছিলেন ফরাসি তারকা এমবাপে। ইন্টার মিলান ছেড়ে ২০২১ সালে হাকিমি যখন পিএসজিতে যোগ দেন তখন এমবাপে ছিলেন তার পিএসজির সতীর্থ। হাকিমি ফরাসি ভাষা না জানলেও এমবাপে কিছুটা স্প্যানিশ পারতেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সুবাদে হাকিমির স্প্যানিশ জানা ছিল। ভাষার সেই সমস্যার সমাধানে একজন আরেক জনকে সাহয্য করেন। সেথেকে দুইজনের বন্ধুত্ব আজও।

মরক্কোর রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। ৪৫ মিনিটে শেষে যোগ করা সময় মরক্কোর হয়ে গোল করেন ব্রাহিম দিয়াস। ৬৪ মিনিটে লাসিন সিনায়কো মালিকে সমতায় ফেরান। পেনাল্টির সিদ্ধান্তই আসে ভিএআর থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকা কাপ অব নেশন্সএমবাপেদিয়াজমরক্কোমালিলিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

হকির নতুন নির্বাচক কমিটির দায়িত্ব পেলেন যারা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT