ফুটবল

মালদ্বীপের সাথে পারল না বাংলাদেশ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ভারতের বিপক্ষে ড্রয়ের পর সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে পেরে ওঠেনি জামাল ভুঁইয়ার দল।

বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে সাফের ত্রয়োদশ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের পাশে এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট, আছে টেবিলের দুইয়ে।

গত সোমবার ম্যাচের ৫৩ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া বাংলাদেশ ইয়াসিন আরাফাতের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারতের বিপক্ষে। তার আগে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের পরের ম্যাচ ১৩ অক্টোবর, নেপালের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচে নামবেন জামালরা। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুদল লড়বে ১৬ অক্টোবরের ফাইনাল মঞ্চে।

শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা মালদ্বীপ প্রথমার্ধে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে গোল দুটি আদায় করে নেয় তারা। ম্যাচের ৫৫ মিনিটে লিড এনে দেন হামজা মোহাম্মদ। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে আসে সাফল্য।

স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে ৭৩ মিনিটে। স্পটকিকে মালদ্বীপের জয়ে সিল মেরে দেন আলি আশফাক। হাসানকে ফাউল করেছিলেন সোহেল রানা। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে।

বিষয়:ইয়াসিন জামাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল ব্রুজন সাফ চ্যাম্পিয়নশিপ-২০২১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…