চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মালতী’ নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো: দীপু হাজরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
বিনোদন
A A

সৎ মায়ের ঘরে বেড়ে ওঠে মালতী। সংসারে উপার্জনের কোন লোক নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পরে নাম লেখান পতিতাদের তালিকায়। কখনও কখনও রাস্তায়, রেল লাইনের পাশে কখনও সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় নতুন নতুন খদ্দেরের সঙ্গে। আর এর সাথে যুক্ত থাকে কয়েকজন দালাল চক্র।

কোন এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলের সাথে সময় দিতে হবে। এটি কী করে সম্ভব? মালতী প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সাথে থাকতে হবে। এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। মালতী বলতেই সে পাগল। তাইতো সম্রাট বিয়ের বাজার করে সামনে এসে দাঁড়ায় মালতীর। কি করবে মালতী?

আহাসান হাবিব সকালের রচনায় এমন ‘মালতী’ নামের এমন নাটকটি নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। এমন ধারার নাটক এরআগে নির্মাণ করেননি জানিয়ে নির্মাতা দীপু হাজরা বলেন: ‘মালতী’ নাটকটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং নাটক ছিল, আর আমি যে ধারার নাটক নির্মাণ করি তার চেয়ে এটি বেশ আলাদা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

Banglabid

নাটকের কেন্দ্রীয় ‘মালতী’ চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়া নাটকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, অনুভব মাহাবুব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন খান, নিশু প্রমূখ। আসছে শুক্রবার(১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষদীপু হাজরামাজনুন মিজান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সোশাল মিডিয়ায় সমালোচনার শিকার আমির

পরবর্তী

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ভোগান্তি জেনেও তৎপর ঘরমুখো মানুষ

পরবর্তী
টিকিট

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ভোগান্তি জেনেও তৎপর ঘরমুখো মানুষ

মাছ চুরির ঘটনার জেরে কুপিয়ে যুবক খুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT