আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলায় ১৪ আফগান সেনা নিহত

মার্কিন বিমান হামলায় ১৪ আফগান সেনা নিহত

আফগানিস্তানের লগার প্রদেশের একটি সেনা চৌকিতে মার্কিন হেলিকপ্টার হামলায় অন্তত ১৪ আফগান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন।

প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানান, ভোরের দিকে বারাকই বারাক জেলার ওই সেনা চৌকিতে দুটি মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। সেসময় সেনা চৌকিতে আফগান পতাকা ওড়ানো ছিল। এছাড়া ওই এলাকাটি জঙ্গিদের নিয়ন্ত্রণেও ছিলো না। তারপরও কেন ওই হামলার ঘটনা ঘটলো, বিষয়টি তারা বুঝতে পারছেন না।

হামলার ঘটনা জানা আছে মন্তব্য করে এক মর্কিন সেনা কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এর আগে গত ডিসেম্বরে ন্যাটোর বিমান হামলায় ওই জেলায় ৫ বেসামরিক নাগরিক নিহত ও ৬ জন আহত হন।

বিষয়:আফগানিস্তান বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…