যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন বিপুল সম্পত্তির মালিক ডোনাল্ড ট্রাম্প। একজন রিপাবলিকান হিসেবে পরিচিত এই বিলিওনিয়ার ট্রাম্প এর আগে কখনো প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেননি। যদিও তার প্রেসিডেন্ট প্রার্থীতার বিষয়ে পূর্বেও অনেকবার আলোচনা হয়েছে।
নিউইয়র্কের ফিফ্থ এ্যভিনিউয়ে অবস্থিত ট্রাম্প টাউয়ারে সমর্থকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন “আমি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়ছি এবং আমাদের দেশটিকে আমরা আবারও সেরা করে তুলবো।”
আমার ভাগ্যই আমাকে একজন কার্যকরি প্রেসিডেন্ট হওয়ার অনুমোদন দেয় জানিয়ে ট্রাম্প বলেন, আমাদের দেশটি জটিল সমস্যায় জর্জরিত। আমাদের এখন আর কোন বিজয় নেই।
চীনের সাথে বাণিজ্য চুক্তিকে যুক্তরাষ্ট্রের পরাজয় মন্তব্য করে ট্রাম্প বলেন, তারা আমাদের মেরে ফেলছে।
অস্ত্র অধিকার বিষয়ে ট্রাম্প সমর্থন জানান। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন মেডিকেয়ার, মেডিকেইড এবং সামাজিক নিরাপত্তাকে তিনি সমুন্নত রাখবেন বলেও উল্লেখ করেন।
নির্বাচিত হলে প্রেসিডেন্ট বারাক ওবামার অধিবাসী বিষয়ক নির্বাহী আদেশকে তাৎক্ষণিকভাবে বাতিল করবেন বলে জানান ট্রাম্প। কাগজপত্র ছাড়াও অধিবাসীদের বিতাড়িত হওয়া থেকে সুরক্ষা দেয় এই নির্বাহী আদেশ।
ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেন আমেরিকার স্বপ্ন এখন মৃত। ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই স্বপ্নকে আরো বড়, সুন্দর এবং পূর্বের যেকোন সময়ের তুলনায় শক্তিশালী করবো। আমরা আমেরিকাকে আবারো সেরা করে তুলবো।






