মার্কিন নির্বাচন নিয়ে রাশিয়া যেনো কোন প্রকার হস্তক্ষেপ না করে তার হুমকি দিয়েছে রাশিয়ার পররাষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করা মার্কিন হ্যাকার জেসটার।
‘আমেরিকার উপর হামলা বন্ধ কর’ ‘আমাদের ঘাঁটানো বন্ধ করুন’ শুক্রবার (২১ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ে ওয়েব সাইটে এই লেখাই শোভা পাচ্ছিল।
হ্যাকিংয়ের সঙ্গে বেশ কিছু মজার কথা লিখে রেখেছেন জেসটার। তিনি লিখেন, “কমরেডগণ, আপনারা হয়ত আপনাদের আশপাশের রাষ্ট্রগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবেন, কিন্তু এটি আমেরিকা। কেউ এতে সন্তুষ্ট নয়।”
এছাড়া ওয়েবসাইটটিতে ঢুকলেই বিকট শব্দ শোনা যাচ্ছিল।

হ্যাকিংয়ের শিকার মিড ডট আরইউ ওয়েবসাইটটি হচ্ছে রাশিয়ার আন্তর্জাতিক কূটনীতি নিয়ন্ত্রণসংক্রান্ত সংস্থার অফিসিয়াল সাইট। এটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট-এর সমতুল্য বলে জানিয়েছে সিএনএন।
জেসটার ওয়েবসাইটে আরো লেখেন, মস্কোতে এখন ভোর ৪টা এবং এটি সাপ্তাহিক ছুটির দিনও। আমি আশা করছি সোমবারের আগে তারা হ্যাকিংয়ের সমাধান বের করতে পারবে না। সেই মতো শনিবার সকাল ১১টা পর্যন্ত লেখাটি ওয়েবসাইটে অনলাইনে ছিল।







