আন্তর্জাতিক

মার্কিন দূতাবাস থেকে লাদেনের মৃত্যু সনদ নেয়ার খবর ফাঁস

মার্কিন দূতাবাস থেকে লাদেনের মৃত্যু সনদ নেয়ার খবর ফাঁস

জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে মার্কিন দূতাবাস থেকে তার বাবার মৃত্যু সনদ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস থেকে ওই সনদ গ্রহণ করেন। গোপন নথি ফাঁসের জন্য আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে সৌদি-মার্কিন সংশ্লিষ্ট ফাঁস হওয়া এক নথি থেকে এই বিষয়টি জানা গেছে। ওয়েবসাইটটি সৌদি পররাষ্ট্র বিষয়ক ৬০ হাজার নথি প্রকাশ করেছে এবং ৫ লাখ নথি প্রকাশ করবে বলে জানিয়েছে।

পাকিস্তানে মার্কিন হানায় লাদেন নিহত হওয়ার চার মাস পরে এই সনদ দেওয়া হয় বলে জানায় উইকিলিকস।

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আশ্রয় চাওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এসব নথি প্রকাশ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়েবসাইটটি।

বিবিসি প্রতিবেদনে জানানো হয়, সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচার বিষয়ক মন্ত্রীকে পাঠানো যুক্তরাষ্ট্রের নথিতে মার্কিন দূতাবাস লাদেনের ছেলের মৃত্যু সনদ নেয়ার বিষয়টি ছিলো। ওই মৃত্যু সনদের একটি আরবি অনুবাদও ছিলো বলে জানায় তারা।

২০১১ সালের ৯ সেপ্টেম্বর লাদেনের মৃত্যু সনদ ছেলের কাছে হস্তান্তর করে মার্কিন দূতাবাস।

তবে লাদেনের ছেলের মৃত্যু সনদ নেয়ার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আর বাবার মৃত্যু সনদ নিতে বিন লাদেনের ছেলে কেনো সচেষ্ট ছিলেন সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

বিষয়:উইকিলিকস যুক্তরাষ্ট্র লাদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…