বিনোদন

মারা গেছেন প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু

প্রয়াত প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপুর ছবি, যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন…)। তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ও চিত্রপরিচালক। 

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস করেন।

চ্যানেল আই অনলাইনকে শরীফ উদ্দিন খান দীপুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ম্যানেজার বাবু। মুঠোফোনে তিনি জানান, দুই সপ্তাহ আগে শরীফ উদ্দিন খান দিপু করোনা নিয়ে হাসপাতাল ভর্তি হন৷ দুদিন আগে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আগে থেকে শরীরে তেমন কোনো বড় ধরনের রোগ ছিল না৷ তবে করোনা মুক্ত হওয়ার পর ফুসফুসে সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর মসজিদে শরীফ উদ্দিন খান দীপুর জানাজা শেষে তাকে ধানমন্ডির একটি গোরস্তানে দাফন করা হবে।

শরীফ উদ্দিন খান দিপু প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন। এছাড়া ঢাকায় তার দুটি সিনেমা হল ছিল। তিনি ২২ টির মতো ছবি প্রযোজনা করেছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম ইত্যাদি।

বিষয়:অ্যাকশন জেসমিন কালপুরুষ দেশ দরদী পরিচালক প্রযোজক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…