চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিকগঞ্জে শুরু সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

সালমান শাহ ও শাবনূর অভিনীত নব্বই দশকের সাড়া জাগানো সিনেমা ‘আনন্দ অশ্রু’। নতুন করে একই নামে নির্মিত হচ্ছে এই ছবিটি। রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে মানিকগঞ্জ জেলায় একটি গ্রামে এই ছবির শুটিং শুরু হবে। ছবিটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক।

১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পাওয়া আনন্দ অশ্রুতে অভিনয় করেছিলেন সালমান শাহ-শাবনূর। এবার অভিনয় করছেন সাইমন-মাহি। তবে এই ছবিটি সিক্যুয়ালে বানানো হচ্ছে না, সম্পূর্ণ মৌলিক গল্পের আদতে নির্মিত হচ্ছে নতুন ‘আনন্দ অশ্রু’।

চ্যানেল আই অনলাইকে চিত্রনায়ক সাইমন বলেন, শনিবার আমি শুটিং ইউনিটে পৌঁছেছি। রবিবার সকাল থেকে আমি শুটিং করছি। মাহি শুটিং করছে বিকেল থেকে। টানা ১৫ দিন মানিকগঞ্জে আমরা শুটিং করব। তিনি বলেন, এটি পুরোপুরি প্রেমের ছবি। গল্পের সঙ্গে নামটা একেবারে উপযুক্ত। পুরো ছবিতে দুঃখের আবহ থাকবে।

নির্মাতা মানিক বলেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করতে যাচ্ছি। এটি আগের আনন্দ অশ্রুর সিক্যুয়াল নয় কিংবা রিমেক নয়।’

মানিক বলেন, সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে এবারের ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।

ছবির কাহিনী তৈরি করছেন সুদীপ্ত সাইদ। চিত্রনাট্য লেখার কাজ করছেন কয়েকজন মিলে। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ ও মিশা সওদাগর।

সুপারহিট ‘পোড়ামন’ ছবির পর সাইমন মাহির জুটির গোলাপ তলীর কাজল ও জান্নাত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষার। শোনা যাচ্ছে, জান্নাত ছবিটি শিগগির সেন্সরে জমা পড়বে এবং আগামী মার্চেই মুক্তি পাবে।

ট্যাগ: আনন্দ অশ্রুমাহিশাবনূরসাইমনসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে সাড়ে ৪ হাজার বছর পুরনো আরেক সমাধি

পরবর্তী

মাননীয় শিক্ষামন্ত্রী: কতবার ব্যর্থ হলে তারে অযোগ্য বলা যায়!

পরবর্তী

মাননীয় শিক্ষামন্ত্রী: কতবার ব্যর্থ হলে তারে অযোগ্য বলা যায়!

‘মুমিনুল-লিটনের কষ্টের ফল পেয়েছি’

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT