চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বির রাতে বার্সার মালাগা পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বার্সেলোনার লিগে বাকি আট রাউন্ড, রিয়াল মাদ্রিদের নয়। মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকো বাকি। এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্ট পিছিয়ে লুইস এনরিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী জিনেদিন জিদানের দলে ওপর চাপ ধরে রাখতে নিজেদের কাজটা ঠিকঠাক করে যেতে হবে। একটু পা হড়কালেই শিরোপা ধরে রাখার সম্ভাবনা হাতছাড়া হতে পারে। এমন সব সমীকরণের মধ্যে একই রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে পরীক্ষায় নামছে রিয়াল-বার্সা।

মালাগার মাঠে শনিবার খেলতে নামবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। তার আগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে অ্যাটলেটিকো। মাদ্রিদ ডার্বির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।

স্প্যানিশ লিগ টেবিলে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল শীর্ষে, ২ পয়েন্ট বেশি নিয়ে। তিনে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৬১! মালাগা সেখানে ৩০ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে।

Banglabid

কিন্তু মালাগার এই অবস্থান স্বস্তি দিচ্ছে না বার্সাকে। টেবিলের নীচে থাকলে কি হবে, দলটি যে বার্সাকে পেলে অন্যরকম হয়ে যায়। শক্তির বিচারে যোজন ব্যবধানে এগিয়ে থাকা বার্সাকে লিগের প্রথম পর্বে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছিল মালাগা।

দুদলের মুখোমুখি লড়াইয়ের গত কয়েক ম্যাচের ফলেও আছে সেটার প্রভাব। এনরিকে ২০১৫ সালে কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচবারের দেখায় মালাগার বিপক্ষে জিতেছেন মাত্র দুটি ম্যাচে।

মালাগা ম্যাচটিকে তাই পাখির চোখ করছেন বার্সা কোচ। শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিততেই হবে। সেজন্য অবশ্য পূর্ণ শক্তির দলই পাচ্ছে ন্যু ক্যাম্পের দলটি। আক্রমণভাগে যথারীতি থাকছেন এমএসএন ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার।

Reneta

অন্যদিকে রিয়ালের পরীক্ষাটি আরো একটু কঠিন। সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু মাদ্রিদ ডার্বিতে সবসময়ই পরীক্ষা আর হিসেবটা ভিন্ন। অবশ্য এবারের মৌসুমে লিগের প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরণ থেকে জিতে এসেছিল রিয়ালই। ৩-০ গোলের সেই জয়ে স্মৃতি সঙ্গী হচ্ছে।

দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পরিসংখ্যানও অনুপ্রেরণা যোগাবে রিয়ালকে। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ খেলেন পর্তুগিজ তারকা। এ পর্যন্ত ২৬ ম্যাচে ১৮ গোল। গত নভেম্বরে দারুণ এক হ্যাটট্রিকের স্মৃতি আছে। এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে দলে ফিরছেন সেই সিআর সেভেন। তবে ছেড়ে কথা বলবে না ডিয়েগো সিমিওনের দলও। বড় ম্যাচের রোমাঞ্চ নিয়ে তাই অপেক্ষার প্রহর ফুটবলপ্রেমীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সেলোনারিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT