কৃষি

হিমাগারে আলুর কেজি ৩ টাকা, পড়ে আছে হাজার হাজার আলুর বস্তা

হিমাগারে আলুর কেজি ৩ টাকা, পড়ে আছে হাজার হাজার আলুর বস্তা

রাহাত হোসাইন: বাজারে আলুর দাম না থাকায় মাদারীপুর জেলায় হিমাগার থেকে আলু তুলছেন না কৃষক। হিমাগারে পড়ে রয়েছে ১০ হাজার বস্তা আলু। কৃষক জানান, হিমাগারেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন টাকায়।

বছরের শুরুতে আলুর ভালো ফলনে সন্তুষ্ট হন কৃষক ও ব্যবসায়িরা। কিন্তু সেই আলুই এখন পথে বসিয়েছে কৃষককে। হিমাগারে আলু মজুদ রেখে দাম বাড়ার অপেক্ষায় ছিলেন তারা।

কৃষকরা জানান, গত বছর পয়লা মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ হাজার বস্তা আলু লোকসানে বিক্রি করেছেন তারা। এখন অবিক্রিত রয়েছে আরও ১০ হাজার বস্তা আলু।

কৃষক ও ব্যবসায়িদের দুর্দশার জন্য অতিরিক্ত আলু মজুদ, জেলার বাইরে থেকে আলু নিয়ে আসা ও বাজার মনিটরিংকে দায়ি করেছেন কৃষক ও ব্যবসায়ি।

এছাড়া হিমাগার থেকে প্রতি কেজি আলু আড়াই থেকে তিন টাকায় বিক্রি হলেও আড়তে আলু বিক্রি হচ্ছে সাড়ে ছয় থেকে সাত টাকায়।

বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি আলুর সরকারি দাম নির্ধারনের কথা জানালেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

পঁচা ও ছোট আলু বাছাইয়ে কৃষককে গুনতে হচ্ছে আরও টাকা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:আলু কৃষি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…