চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৮
অপরাধ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত দু’জনেই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টাঙ্গাইল
টাঙ্গাইলে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রুহুল (৩০) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলা পাইকড়া ইউনিয়নের গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোলড়া এলাকায় অভিযান চালালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টাগুলি চালালে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী ও দুই র‌্যাব সদস্য অাহত হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য মাদক ব্যবসায়ী ও র‌্যাবের সদস্যদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসকরা রুহুলকে মৃত ঘোষণা করেন। র‌্যাবের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত রুহুল একাধিক মাদক মামলার অাসামী বলে দাবি করেছেন র‌্যাব কমান্ডার।

Reneta

রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, রোববার ভোরে পুলিশের একটি দল হারাগাছ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকেই অবস্থানকারী মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

গোলাগুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল নিহত হয় এবং অন্য মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ওসি জানান, নিহত রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১০টি মামলা রয়েছে।

মাদকের বিরুদ্ধে কঠোর হতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশের পর ১৪ মে থেকে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও দু’পক্ষের গোলাগুলিতে অন্তত ১৩১ জন নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

”সরকারের ১০০ দিন আশাব্যঞ্জক হলেও সুশাসন উদ্বেগজনক”

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড, আদেশ বহাল থাকার আশাবাদ আইনমন্ত্রীর

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT