আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনাসহ নিহত ৮

প্রাকৃতিক দৃশ্যের মনোরম উপভোগ, পাহাড়, নদী ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদী ও আকাশের মনোরম দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত-শাসিত কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সে সময় সেনাদের পাল্টা হামলায় নিহত হয়েছেন আরও ছয় সন্দেহভাজন জঙ্গি। অঞ্চলটির একাধিক গ্রামে এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সকালে ভারতীয় পুলিশ অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে।

সেসময় কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিধি কুমার বার্দি বলেন, বিতর্কিত অঞ্চল কুলগাম জেলার একাধিক গ্রামে কর্তৃপক্ষ ‘দুটি ভিন্ন অপারেশন’ চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বার্দি বলেন, ‘আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে চার সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করেছি।’

 

বিষয়:কাশ্মির কাশ্মীর বন্দুক যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…