চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠেই মেসিকে জবাব দিতে লেভানডোভস্কিকে বলছেন মুলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আগুনে ফর্মে আছেন রবার্ট লেভানডোভস্কি। যা নিয়ে আসছে সপ্তাহে ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসির মুখোমুখি হবেন পোলিশ স্ট্রাইকার। কে সেরা তা বুঝিয়ে দেয়ার জন্য সেই ম্যাচে লেভাকে আবারও জ্বলে ওঠার আহ্বান বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলারের।

শনিবার রাতে চেলসিকে নিজ মাঠে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচে নিজে জোড়া গোল করেছেন লেভানডোভস্কি, করিয়েছেন দুই গোল। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

লেভার রাতে জ্বলে উঠেছেন মেসিও। নাপোলিকে ৩-১ গোলে হারানোর রাতে প্রতিপক্ষের আধাডজন খেলোয়াড়কে বোকা বানিয়ে নিজে দর্শনীয় এক গোল করেছেন বার্সা অধিনায়ক, আদায় করেছেন এক পেনাল্টি। ভিএআর প্রযুক্তি বাধা না হলে আরেকটি গোল হতে পারতো ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার।

দলের মূল তারকারা জ্বলে ওঠায় ১৫ আগস্ট পর্তুগালের লিসবনে দারুণ এক কোয়ার্টার ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। এক লেগের সেই ম্যাচে মেসিকে যদি ছাপিয়ে যেতে পারেন তাহলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পথে আরও এগিয়ে যাবেন এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করা লেভানডোভস্কি।

আর যথারীতি ম্যাচের আগেই উঠে গেছে প্রশ্ন, কে সেরা? মেসি না লেভানডোভস্কি? মুলার বলছেন, ১৫ আগস্টের ম্যাচে সব উত্তর দিয়ে দেবেন বায়ার্ন তারকা, ‘শুক্রবারই দেখা যাবে (ম্যাচের রাত)। লেভি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।’

‘মেসিও শনিবার ভালো খেলেছে। তবে সবকিছু এখন লেভির হাতে। আর শুক্রবারই সে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে।’

Reneta

‘বার্সেলোনা হয়তো স্প্যানিশ লিগ জিততে পারেনি, হয়তো তাদের সমস্যা আছে। তবে নকআউটে যেকোনো কিছু হতে পারে। যারা খারাপ খেলবে তারাই বাদ পড়বে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ার্টারচ্যাম্পিয়ন্স লিগজার্মানিবায়ার্নবার্সামুলারমেসিলিড স্পোর্টসলেভানডোভস্কিসুয়ারেজস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT