বিনোদন

মাজনুন মিজানের পরিচালনায় ‘যৌথ প্রযোজনা’

শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে বিশেষ টেলিছবি ‘যৌথ প্রযোজনা’

চ্যানেল আই অনলাইন এর জন্য যৌথ প্রযোজনা সিনেমার কলাকুশলী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাজনুন মিজানের পরিচালনায় ‘যৌথ প্রযোজনা’ সিনেমার চারজন কলাকুশলী ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

টিভি পর্দার জনপ্রিয় মুখ মাজনুন মিজান। বড়পর্দাতেও যথেষ্ট উজ্জ্বল উপস্থিতি তার। আর ক্যামেরার পেছনে? 

অভিনেতা মাজনুন মিজানের পরিচালনায় আগে কোনো নির্মাণ না দেখে থাকলে শুক্রবার সেই সুযোগটি নিতে পারেন দর্শক। কারণ এদিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে মাজনুন মিজান পরিচালিত বিশেষ টেলিফিল্ম ‘যৌথ প্রযোজনা’।

দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিতব্য বিশেষ এই টেলিছবিতে অভিনয় করেছেন জিতু আহসান, দীপা খন্দকার ও সুষমা সরকারের মতো তারকারা।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় বিশেষ এই টেলিছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মিজান।

স্বামী স্ত্রীর মধ্যকার বিবাদ সমাধানের জন্য তাদের মধ্যে মধ্যস্থতা করতে আসেন একজন অ্যাডভোকেট। ঘটনাক্রমে একসময় স্বামীকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। মোড় নেয় অন্যদিকে। এতে দীপা খন্দকারের বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার।

বিষয়:চ্যানেল আইটেলিছবিদীপা খন্দকারমাজনুন মিজানসুষমা সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…