মাগুরায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়া ৩৮৫ জনের মাঝে ত্রাণ বিতরণ

মাগুরায় ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাগুরায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়া ৩৮৫ জন দুস্থ কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থসহ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
ত্রাণ গ্রহীতাদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রতিবন্ধী যারা আগে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে নানা সময়ে নেয়া প্রকল্পের আওতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে তারা প্রত্যেকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে বর্তমানে তারা কর্মহীন।
নগদ ৫শ’ টাকাসহ বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মাথাপছিু ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ লিটার তেল।
রোববার দুপুরে শহরের সরকারি বালক বিদ্যালয় চত্বরে মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ত্রাণ বিতরণ করেন।






