চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিলা আওয়ামী লীগ কর্মীকে ডেকে নিয়ে খুন

ইকরাম চৌধুরীইকরাম চৌধুরী
৭:৩৮ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

চাঁদপুর শহরে জেলা মহিলা আওয়ামী লীগ কর্মী কোহিনুর বেগমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই এলাকার ভূঁইয়া বাড়ির নয়ন বেগম তার সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড চালায় বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ কর্মী কোহিনুর বেগমকে শহরের রহমতপুর আবাসিক এলাকার ৯০ নম্বর বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জানা যায়, কোহিনুরকে খুন করা হয়েছে।

ঐ এলাকার ভূঁইয়া বাড়ির নয়ন বেগম তার সহযোগীদের নিয়ে কোহিনুরকে হত্যা করে পালিয়ে গেছে বলে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নয়ন বেগমের মেয়ে তিশাকে আটক করেছে পুলিশ।

চাঁদ পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শাহজাহান বলেন, ‘যে বাসায় মারা গেছে সে বাসার মহিলা সুদের ব্যবসা করতেন। আর যিনি মারা গেছেন তার স্বামী বিদেশে থাকে। সম্ভবত লেনদেন সংক্রান্ত কোনো বিরোধ ছিলো।’

চাঁদপুর মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান লিলি বলেন, সে যাওয়ার আগে স্বামীকে বলেছে তুমি একটু বসো নয়ন ডাকতেছে আমি একটু আসি। এরপরই ঘটনা ঘটে।

পুলিশ প্রকৃত হত্যাকারীদের দ্রুত আটকের ব্যবস্থা নিবে বলে জানিয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান বলেন, যে বাড়িতে লাশ পাওয়া গেছে সে বাড়ির মালিক নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আমরা দ্রুতই খুঁজে বের করার চেষ্টা করবো।

Reneta

এলাকাবাসী ও চাঁদপুর মহিলা আওয়ামী লীগ দ্রুত খুনিদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT